1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলায় সংঘর্ষ

খলিলুর রহমান, ভালুকা (ময়মনসিংহ):
  • প্রকাশে সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-১৭) ফাইনাল খেলায় দুই দলের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে ভালুকা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পরে খেলাটি প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা যায়, গত ৫ জুলাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) শুরু হয়। দুপুরে প্রথমে বালিকাদের মাঝে বিরুনীয়া ও মল্লিকবাড়ী ইউনিয়নের খেলা হলে বিরুনীয়া ইউনিয়ন ২-০ গোলে বিজয়ী হয়। বিকেলে বালকদের মাঝে ১০নং হবিরবাড়ী ও ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নের মাঝে খেলা শুরু হয়। প্রথম পর্যায়ে খেলার ২০ মিনিট পর হবিরবাড়ি ইউনিয়ন ০১ গোল দেয়। এ সময় দুই দলের খেলোয়াড়দের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে মো. শাহিনসহ (১৭) দুজন আহত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খেলাটি বন্ধ ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, সম্ভবত দুই ইউনিয়নের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। এক পর্যায়ে খেলোয়াড়দের পাশাপাশি দুই দলের ম্যানেজার মাঠে ঢুকে গেলে দর্শকরাও তাতে যোগ দেয়। ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খুব শিগগিরই অসমাপ্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান উপস্থিত ছিলেন।

এছাড়াও হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, মল্লিকবাড়ি ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন ও বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর