
ময়মনসিংহের ভালুকায় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আয়োজনে ২৮ অক্টোবর সোমবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড চত্ত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমীর ছাইফ উল্যাহ পাঠান ফজলুর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখার সাবেক সভাপতি বদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সহকারী সেক্রেটারী মহবুবুর রশিদ ফরাজী। বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির ভালুকা উপজেলা শাখার সভাপতি তানভীর তালুকদার। এছাড়াও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।