1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ভালুকায় কুখ্যাত সন্ত্রাসী নাঈম সরকার যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

খলিলুর রহমান (ভালুকা) ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী নাঈম সরকার গ্রেফতার হয়েছে। ২৭ নভেম্বর রাতে ভালুকা ক্যাম্প এর দায়িত্ব প্রাপ্ত মেজর মোঃ নোমান মুনসি’র নেতৃতে উপজেলার মাস্টারবাড়ী এলাকা থেকে নাঈম সরকারকে গ্রেফতার করা হয়। নাঈম সরকার উপজেলার কাশর গ্রামের জাফর সরকারের ছেলে।

তাকে ভালুকা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। নাঈম সরকারের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় তিনটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল। ভালুকা ক্যম্প ও ভালুকা মডেল থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করেন।

জানাযায়, নাঈম সরকার একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। বিগত ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি হানিফ মোহাম্মদ নিপুন এর সহযোগী হিসেবে এবং হবিরবাড়ি যুবলীগ এর প্রচার সম্পাদকের ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। বিগত সরকারের সময় নাঈম এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, ভুমি দখল ও চাদাবাজি সহ আরও অসংখ্য অপরাধে জড়িত ছিল।

৫ আগস্টের পর নাঈম সরকার ও তার দোসররা এলাকায় আত্মগোপনে রয়েছে। তার পিতা জাফর সরকার এলাকায় ভূমিদস্যু ও মাফিয়া হিসেবে পরিচিত। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর