1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকায় অনলাইন জুয়ার একাধিক একাউন্টসহ মাষ্টার এজেন্ট গ্রেফতার

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪২৩ বার পঠিত
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (২ এপিবিএন), বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান’র নির্দেশে ২৮ মার্চ ২০২৪ তারিখ ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করা কালীন উক্ত থানাধীন ভালুকা বাসষ্ট্যান্ডে অবস্থানকালে  দুপুর ২.৫০ সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ০৬নং ওর্য়াড, হাজিরভিটা এলাকায় কতিপয় ব্যক্তি মোবাইলের মাধ্যমে এ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলা পরিচালনা করছে।
আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জনৈক কামরুল ইসলামের বাড়ি সংলগ্ন আসামীর নিজের মুদির দোকানে উপস্থিত হয়ে আসামী ১। মোঃ আবু রায়হান(২৫), পিতা- মোঃ কামরুজ্জামান, মাতা- হামিাদা খাতুন, সাং- কাজির ভিটা, পৌরসভা ০৬নং ওয়ার্ড, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ‘কে গ্রেফতার করে  দোকান তল্লাশি করে সর্বমোট ০৩ (টি) অ্যান্ড্রয়েট মোবাইল ফোন (সচল) এবং ০১ (এক) টি ল্যাপটপ জব্দ করে।
আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে। আসামীর দখল হতে জব্দকৃত মোবাইল ফোন এবং ল্যাপটপের Google Chrome Browser History এবং মোবাইল এ্যাপস্ পর্যালোচনা করে ag.winxs365.live সাইটের মাষ্টার এজেন্ট একাউন্ট (যার User Name- surjobhai365, যাতে বর্তমান ব্যালেন্স- 360 USD) এবং ag.gamex.bet সাইটের মাষ্টার এজেন্ট একাউন্ট(User Name- 009BROTHER, যাতে বর্তমান ব্যালেন্স- 275.83 PTH) Bet360.live সাইটের মাষ্টার এজেন্ট একাউন্ট (যার user Name- raju360, যাতে বর্তমান ব্যালেন্স- 379.08 PBU) এবং Fairsky247 সাইটের এজেন্ট একাউন্ট (যার User Name- surjo247) সহ বিভিন্ন সময়ে জুয়া খেলার অর্থ বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়া যায়।  আসামী দীর্ঘদিন যাবৎ মোবাইল এ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলে এবং অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট হিসাবে এলাকায় খেলা পরিচালনা করে আসছে।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার মামলা নং-৪৫, তারিখ-২৮/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর