1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভারত হতে অবৈধ ১০ বাংলাদেশী নাগরিক আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি সদস্যরা 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮৭ বার পঠিত
ভারত হতে অবৈধ অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি সদস্যরা। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান রবিবার (৪ মে) বিকাল আনুমানিক ৪টার সময় সংবাদকর্মীদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় জানান।
রবিবার (৪ মে) ভোর রাতে ৬ বিজিবি  ব্যাটালিয়নের অধীন মুজিবনগর বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করে। ভারত থেকে তারা এদিন আনুমানিক রাত ২টা ২০ মিনিটে সীমান্ত পিলার নম্বর ১০৫ হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপুর জেলার ভবেরপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।
এ ব্যাপারে হাবিলদার বাবুল হোসেন বাদী হয়ে পাসপোর্ট অধ্যাদেশ আইন-১৯৭৩ ধারায় এজাহার দায়ের পর বাংলাদেশী নাগরিকগণকে মুজিবনগর থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রকে ধারণ করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় তৎপর এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহন করছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর