1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভারত যাওয়ার চেষ্টা বিজয়নগর সীমান্তে দম্পতি আটক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত পাড়ি দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টাকালে বাংলাদেশী এক দম্পতিকে আটক করেছে বিজিবির সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাউহাটি নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মৃত অধীর চন্দ্র দাসের ছেলে গৌতম চন্দ্র দাস-(৫৫) ও তার স্ত্রী কবিতা রাণী দাস- (৪৫)।
এ ব্যাপারে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করলে এই দম্পতিকে উপজেলার বিষ্ণপুর বিওপির বিজিবির টহল দল সীমান্ত পিলার ২০১১/২-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে। আটকের পর তারা জানায়, ভারতের আগরতলায় গৌতম চন্দ্র দাসের শ্বশুর বাড়ি। কিছুদিন পূর্বে তার শাশুড়ি মারা গেছে। শাশুড়ির শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অবৈধপথে তারা আগরতলায় যাওয়ার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর