1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সম্প্রতি ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে ছাত্র জনতা ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা এই বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে মো. সাজ্জাত হোসেন সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মো. আব্দুল্লাহ্,  মো. আতিকুর রহমান, মো. জুবায়ের  সহ প্রমূখ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমােশে বক্তারা বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রাণের থেকেও প্রিয়। উনার মুবারক শানে মানহানীকারী পৃথিবীর যে প্রান্তে থাকুক তার একমাত্র শরঈ শাস্তি মৃত্যুদণ্ড। সম্প্রতি ভারতের মহরাষ্ট্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মোবারক শানে মানহানী করে বক্তব্য দেয় রামগিরি নামক এক মুশরিক কুলাঙ্গার।

আমাদের প্রিয় নবীকে নিয়ে বিন্দু থেকে বিন্দু থেকে বিন্দুতম  বেয়াদবি আমরা মেনে নেব না। পৃথিবীর যে প্রান্তেই সেই কটুক্তিকারী থাকুক। তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড শরঈ।সারা বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে আমরা চাই অবিলম্বে ভারতের সেই কুলাঙ্গার রামগিরি কে গ্রেফতার করে তার শরঈ শাস্তি জারি করা হোক।

পরে সেখান থেকে এক মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে বিক্ষোভ সমাবেশ শেষ করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর