1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভারতে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পঠিত
ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ বিজেপি নেতা নিতেশ নারায়ণ এবং বাংলাদেশের পার্থ বিশ্বাস পিন্টু কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি, মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকি, জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর উপর হামলা এবং ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলির বর্বরোচিত হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার জুমার নামাজের পর আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের কলেজ মোড় শহিদ ইমরান চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দরবার শরীফের পীর মাশায়েখসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করে ।
জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম-সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা গোলাম মোহাম্মদ খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বুড়িশ্বর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম আজিজি, উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মীর মোঃ জাকির হোসাইন, মোঃ সাহেদ মিয়া, উপজেলা যুবসেনার নেতা মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফী, মাজহারুল হক রাব্বি পাঠানসহ আলেম ওলামা ও পীর মাশায়েখগন।
সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ভারতের পুরোহিতকে দ্রুত গ্রেপ্তার এবং জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও গাজা ও লেবাননে ইসরায়েলীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল  উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশ শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর