1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভারতীয় ভূখণ্ডে মৃত ব্যক্তির মরদেহ বাংলাদেশে বসবাসরত পরিবারকে শেষবার দেখার সুযোগ করে দিয়েছেন বিজিবি ব্যাটালিয়ন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৫ বার পঠিত
ভারতীয় ভূখণ্ডে মৃত ব্যক্তির মরদেহ বাংলাদেশে বসবাসরত পরিবারকে শেষবার দেখার সুযোগ দিয়ে সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার পর সৌহার্দ্য ও শান্তিপূর্ণ ভাবে মরদেহ দেখানো কাজ শেষ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান জানান, জগন্নাথপুর বিওপি এলাকার সীমান্তের মেইন পিলার ৯৬/৮-এসের বিপরীতে ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের অভ্যন্তরে বসবাসরত ভারতীয় নাগরিক নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রামের ফকির চাঁদের স্ত্রী মরহুমা লোজিনা বেগম (৮০) নিজ বাড়ীতে শারীরিক অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। ভারতীয় নাগরিকের মেয়েসহ নিকট আত্মীয় জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাংলাদশের জয়পুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছে।
ভারতীয় ভূখন্ডে মুত্যুবরণকারী মাকে দেখতে বাংলাদেশে বিয়েসূত্রে বসবাসরত মেয়ের শেষ দেখার অনুরোধের প্রেক্ষিতে বিজিবি-বিএসএফের সমন্বয়ে মানবতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মরহুমার নিকট আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সীমান্তের মেইন পিলার ৯৬/৮-এস এর নিকট শুন্য লাইনে অবস্থান নেয়া হয়। লোজিনা বেগম মৃত্যুকালে ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তিনি বিভিন্ন দূরাব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
অসুস্থ থাকাবস্থায় গত সোমবার (২ জুন) রাতে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। তার দু’মেয়ে বিয়েসূত্রে স্বামী সন্তান নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস কর আসছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর