1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভয়াবহ আগুন বাড্ডায় ফার্নিচারের দোকানসহ বারো দোকান পুড়ে ছাই

বিডি টাইমস নিউজ ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭২ বার পঠিত

রাজধানীর বাড্ডায় সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কাঠের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিভে যায়। আগুনে অন্তত ১০-১২টি দোকান পুড়ে ছাই গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টা ৫৭ মিনিটে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি দোকানে আগুন লাগার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। কিছু সময় পর আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর সকাল সাতটার দিয়ে আগুন নেভাতে সক্ষম হন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত চারটার কিছু আগে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুন লাগে। পরে আগুন দ্রুত পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। দোকানগুলো লাগোয়া অনেক ভবন থাকায় ভবনগুলোতে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ভোর থেকেই সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। সকাল সাতটা পর্যন্ত শাহজাদপুর থেকে লিঙ্ক রোড পর্যন্ত এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর