1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রেইন ফাউন্ডেশনের আড়ালে ‘স্বাচিপ’-এর রাজনৈতিক কর্মকাণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর নিউরোসাইন্স ফাউন্ডেশন, যা ‘ব্রেইন ফাউন্ডেশন’ নামে পরিচিত-তার আড়ালে চলছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর কার্যক্রম। ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের এই সংগঠনটি এখন একটি কথিত গবেষণা ও চিকিৎসা প্রতিষ্ঠানের ছদ্মাবরণে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, গণপূর্ত বিভাগের আলোচিত ঠিকাদার জেমি হাফিজ এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিভিন্ন ঠিকাদারি কাজের মাধ্যমে বিত্তশালী হয়েছেন।

জানা যায়, সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের প্রত্যক্ষ সহযোগিতায় তিনি সচিবালয়ের বিপরীতে স্বাস্থ্য ইউনিট ভবনের ১৪/২ নম্বর হোল্ডিংয়ে তিনটি কক্ষের বরাদ্দ পান।

এই কক্ষগুলোর মধ্যে একটি আবার আওয়ামী ঘনিষ্ঠ এক সাংবাদিকের ‘সুরক্ষার’ জন্য ব্যবহৃত হচ্ছে বলেও জানা গেছে।
২০২৪ সালের এপ্রিল মাসে ব্রেইন ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে ক্যানসার ও স্নায়ুজনিত রোগের চিকিৎসাসেবা শুরু করার ঘোষণা দেয়। তবে তদন্তে জানা যায়, সপ্তাহে মাত্র একদিন সেবা দেয়ার দাবি থাকলেও কার্যত কোনো চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে না। প্রতিষ্ঠানটি কার্যত চিকিৎসা কেন্দ্র না হয়ে কিছু বিতর্কিত ঠিকাদার ও আওয়ামীপন্থী চিকিৎসকদের মিলনস্থলে পরিণত হয়েছে।

এই বিষয়ে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষ জেমি হাফিজ বলেন, “আমরা কাজ শুরু করেছি, কিন্তু এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। শিগগিরই পুরোদমে সেবা চালু করব।”

তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি অকপটে স্বীকার করেন, “আমি আওয়ামী লীগের রাজনীতি করি। শেখ হাসিনার আমলে ঠিকাদারি করেছি, এখন তেমন কোনো কাজ নেই। তাই এ প্রতিষ্ঠানে সময় দিচ্ছি।” যদিও তিনি দাবি করেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আসে না।”

সংশ্লিষ্ট মহলের মতে, এই ধরনের প্রতিষ্ঠান যেখানে জনস্বাস্থ্যসেবা দেওয়ার কথা, সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি ভবনে কক্ষ বরাদ্দ নিয়ে ব্যক্তিস্বার্থে ব্যবহার করাটা আইন, শৃঙ্খলা এবং জনস্বার্থের পরিপন্থী। বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থার তদন্ত ও নজরদারির দাবি রাখে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর