1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িযায় রেল যাত্রীদের দুর্ভোগ, সড়ক পথে ছুটছেন যাত্রীরা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত
মধ্যরাত থেকেই বাংলাদেশ রেলওয়ে ট্রেনের রানিং স্টাফরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি পালন করছে। ফলে রেল পথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এতে ব্রাহ্মণবাড়িযা রেলপথে সকল যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেক যাত্রীরা বিশেষ কাজের জন্য ঢাকা,
চট্রগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে যাতায়াত করেন। কর্মবিরতির কারনে বিকল্প পথ হিসেবে সড়ক পথকেই বেছে নিয়েছেন অনেকেই।
তবে অনলাইনে টিকেট কাটা যাত্রীদের টাকা ফেরত পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ দিকে রেলপথ বন্ধ থাকায় ট্রেনের যাত্রীরা বিকল্প পথ হিসেবে সড়ক পথে যাতায়াত করছেন।
রেলস্টেশনে আসা বেশ কয়েকজন যাত্রী জানান, ট্রেনে যাওয়ার জন্য কয়েকদিন আগে থেকেই টিকেট কেটে ছিলেন তারা। গত মধ্যরাত থেকে কর্মবিরতি বিষয়টি জানতে না পেরে অনেকেই রেলস্টেশন এসে পুনরায় বাড়িতে চলে যাচ্ছেন। আবার অনেকেই জরুরী কাজে যাওয়ার জন্য বিকল্প হিসেবে সড়ক পথেই যাচ্ছেন। যাত্রীদের দাবি দ্রুত এই সমস্যা সমাধান করে যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিবে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্রধান বুকিং সহকারি কবির হোসেন তালকুদার জানান, রেলস্টেশন কাউন্টার থেকে গত ২৮ তারিখের বিভিন্ন ট্রেনের অফলাইন ও অনলাইন থেকে ১০৬৬ টি টিকেট ক্রয় করা হয়েছিল। ইতিমধ্যে সবার টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে কখন থেকে ট্রেন চলাচল শুরু হবে এখনও সিদ্ধান্ত হয়নি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর