1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌন মানববন্ধন অনুষ্ঠিত 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নিশংসভাবে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মুখে কালো কাপড় বেধে মৌন মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে টি এ রোডে জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা সিপিবি সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি আমিনুল ইসলাম আহাদ, যুগ্ম-সাধারণ  সম্পাদক সোহেল সরকার, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ নাদিম, দপ্তর সম্পাদক হালিমা খানম, ক্লাবের সদস্য আবদুল কাইয়ুম, ইয়াছিন মাহমুদ, অনলাইন বিডি টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শেখ রাজেন, সাপ্তাহিক অগ্রযাত্রার পত্রিকার স্টাফ রিপোর্টার হারুন আল রশিদ প্রমুখ। অবসর প্রাপ্ত সৈনিক সংগঠনের সাধারণ সম্পাদক হানিফুর রহমান। উক্ত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সাংবাদিকরা বলেন সাগর-রুনিসহ হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা আরো বলেন, সাংবাদিকদের জাতীর চতুর্থস্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো নেককারজনক ঘটনা গণমাধ্যমের বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। এসব হামলা মামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সাংবাদিকসহ সকল গণমাধ্যমকর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার উপর নগ্ন হামলা বলে দাবী করেন তারা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর