1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে  সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে, যা তাদের সৃজনশীলতা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের সুযোগ করে দেয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও (সদর সার্কেল) মোহাম্মদ আব্দুল মতিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সভাপতি এ.বি.এম মমিনুল হক
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার মান উন্নয়নে সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলার কোনো বিকল্প নেই।
এগুলো শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কৃতি চর্চা সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়তা করে, আর খেলাধুলা শৃঙ্খলা, ও স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখে। তাই শিক্ষার্থীদের সুষম বিকাশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজন করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান মোল্লা কচি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর