
ব্রাহ্মণবাড়িয়া টি এ রোড ইলেকট্রিশিয়ান সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলগেট সংলগ্ন ফুড গার্ডেনে দ্বি- বার্ষিক আলোচনা সভা ও কমিটি গঠনের লক্ষ্যে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ধনু মিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রিশিয়ান সংগঠনের সাবেক সভাপতি আবু সাঈদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এ রোডের বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক কাজল, বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম, তসলিম খান, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউল হক, ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মলিন মিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পারটেক্স কোম্পানির ম্যানেজার রুপন মিয়া,পলি কেবল কোম্পানির ম্যানেজার আরিফুল ইসলাম, সুপার সাইন কেবলের ম্যানেজার মাজারুল ইসলাম, বিজলী কেবলের ম্যানেজার বাহার উদ্দিন এছাড়াও বক্তব্য রাখেন রুকনুজ্জামান রতন প্রমুখ। উক্ত সভায় বক্তারা বলেন আমাদের সকলকে ঐক্যবদ্ব থাকতে হবে, ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই মালিকদের কে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার আহবান জানান। আমাদের সকলকে কর্ম ও দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে।
সকলের বিপদ-আপদে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়। আমরাই আমাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা একটি স্বাধীন পেশার শ্রমিক তাই আমাদের ঐক্যবদ্ধ ছাড়া আর কোন পথ নেই। আলোচনা শেষে দোয়া করেন জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শিক্ষক আনোয়ার বিন মুসলিম। উক্ত আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে মলিন মিয়া কে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।