1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শাহ মোঃ আমিনুল ইসলামকে সভাপতি ও মোঃ খবির উদ্দিন কে সাধারণ সম্পাদক করে নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার ২৪ মে সকাল ১০ টায় শহরের পুনশ্চ কমিটি সেন্টারে এ উপলক্ষে দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর, পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ সেলিম ভূঁইয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা  করেন মোঃ ফরহাদ সরকার, সদস্য সচিব নির্বাচন কমিশনার, ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সৈয়দ এমরানুর রেজা। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীমউদ্দীন রিপন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক ইস্টার্ন মিডিয়ার সম্পাদক নজরুল ইসলাম বিল্লাল, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে শ্রমিকদের স্বার্থে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাইক্রোবাস শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, “বর্তমানে মাইক্রোবাস শ্রমিকদের জন্য কোনো নির্দিষ্ট বসার স্থান নেই। যদি একটি স্থান নির্ধারিত করা হয়, তাহলে শ্রমিকদের পেশাগত দায়িত্ব পালনে তা সহায়ক হবে।
অনুষ্ঠানে কমিটির বর্তমান সদস্য ও দায়িত্বপ্রাপ্তদের তালিকাও প্রকাশ করা হয়। নতুন কমিটি জেলার মাইক্রোবাস শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কাঠামো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর