1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।  মঙ্গলবার বিকেলে ও মঙ্গলবার রাতে জেলার আখাউড়া উপজেলার মোগড়া ও কলেজপাড়া এবং কসবা উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, হাসিনা  আক্তার, ফাতেমা আক্তার, খলিল মিয়া ও জাহাঙ্গীর আলম।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সাড়ে নয়টার দিকে মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে  ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসিনা আক্তার ও ফাতেমা আক্তার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনের বাড়ি উপজেলার শিবনগর গ্রামে। একই রাতে অপর অভিযানে পৌর শহরের বাইপাস কলেজপাড়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে র‌্যাব-৯, সিপিসি-১-এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেলে কসবা উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমের বাড়ি আখাউড়ার মসজিদ পাড়ায়। এ ঘটনায় কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর