1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনে ৭০ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার, গ্রেপ্তার-৪

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবির) অভিযানে গত ৪ দিনে ৭০,২২,৫০০ (সত্তর লক্ষ বাইশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল উদ্ধার এবং ৪ জন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গত ২৯ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) পর্যন্ত বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন এলাকা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী, খাড়েরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, কসবার চন্ডিদার ও মাদলা বিওপির অভিযানে বিপুল পরিমান মাদক ও অবৈধ মালামাল উদ্ধার করা হয়।
 বৃহস্পতিবার বিকেলে গনমাধ্যম কর্মীদের কাছে পাঠানো সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএস সি, এসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে কসমেটিক্স সামগ্রী ৮৭ পিস, গরু ৬ টি, চকলেট ১৮৬০ পিস, মোটর সাইকেল ১ টি, অটোরিকসা ১ টি, বডি লোশন ৫১৬ পিস, বাসমতি চাল ৪০৫ কেজি, চিনি ১৫২০৫ কেজি, চুলের জেল ১২৪৩ পিস, চুলের তেল ২৩২ পিস, নেহা মেহেদী ৪৩২০ পিস, ফুচকা ৮৫ প্যাকেট, বাঁজি ২২,২৭২ পিস, বাংলাদেশী রসুন ২৩৪ কেজি, রেড বুল কমল পানীয় ৮৬ পিস, বিয়ার ৮০ বোতল, মাথার চুল ১৮ কেজি, গাঁজা ৮৩.৫ কেজি, স্কাফ সিরাপ ২৬ বোতল, ফেন্সিডিল ৪৬ বোতল, হুইস্কি ২১৬ বোতল এবং ইয়াবা ট্যাবলেট ১২০০ পিস।
এ সময় মোঃ ইকরাম হোসেন (১৯), মোঃ ছাব্বির মিয়া (১৯), মোঃ সাকিল খান (২৪) ও মোঃ সুমন মিয়া-(২২) নামে চারজন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর