1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে জরিমানা, ১ জনের কারাদণ্ড 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া।
 অভিযানে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ রায়হান তালুকদার, ডাঃ রাহাত হোসেন, সেনিটারি ইন্সপেক্টর শফিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় শহরের মৌলভীপাড়ায় পিএসপি ফিজিওথেরাপি এন্ড লেজার থেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র সাহা ফিজিওথেরাপিষ্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং পাশাপাশি ফিজিওথেরাপি সেন্টারটি সিলগালা করা হয়।
শহরের হাসপাতাল রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও জেলরোডে আল-খলিল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ১৫ হাজার ও গ্লোবাল অর্থোপেডিক হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় অবৈধ ভাবে ক্লিনিক এবং অবৈধ চিকিৎসক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নানান সময় আমাদের বিষয়টি অবগত করে থাকেন। এরই অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করা হয়।
এরমধ্যে একজন চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন। তাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও কয়েকটি ক্লিনিকে গিয়ে নানা অসঙ্গতি পাওয়ায় তাদের জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর