1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ উপজেলা পরিষদ নির্বাচনে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলা পরিষদের নির্বাচনে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ মামলায় ৩ লাখ ৮২হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার জেলার সদর উপজেলা, বিজয়নগর উপজেলা ও নবীনগর উপজেলায় এই জরিমানা আদায় ও সাজা দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা পরিষদ, বিজয়নগর উপজেলা পরিষদ ও নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিভিন্ন অপরাধের কারনে তিন উপজেলায় ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ টি মামলায় ৩ লাখ ৮২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৬১টি মামলার মধ্যে ৪২ মামলায় ৪২ জনকে ২ লাখ ১৭হাজার ৯০০ টাকা জরিমানা ও ১৯ মামলায় ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
বিজয়নগর উপজেলায় ২৮ টি মামলার মধ্যে ১৮টি মামলায় ১৮ জনকে ৮৩ হাজার টাকা জরিমানা ও ১০ মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
নবীনগর উপজেলায় ১৮ টি মামলার মধ্যে ১৪ টি মামলায় ১৪ জনকে ৪২ হাজার টাকা জরিমানা এবং ৪ মামলায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর