1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ২ প্রাইভেটকার থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার,তিন মাদক কারবারি আটক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি প্রাইভেটকার থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। এ সময় তিন মাদক কারবারিকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। রোববার রাত ৯ টার দিকে শহরের কাউতলী মোড় থেকে তাদেরকে আটক করা হয়। 
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে শহরের যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। রোববার রাত ৯ টার দিকে কাউতলী মোড়ে ট্রাফিকিং করার সময় শিক্ষার্থীরা গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১৮ টি প্যাকেটে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় কাউসার আলম ভূইয়া নামে প্রাইভেটকার চালককে আটক করে। পরে উদ্ধারকৃত মাদকসহ আটক কাউসার আলম কে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এদিকে রাত ১০ টার দিকে শিক্ষার্থীরা আরেকটি প্রাইভেটকারকে ধাওয়া করে অবকাশ এলাকায় আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পাচারের সাথে জড়িত দুইজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার বলেন, মাদক সহ দুটি প্রাইভেটকার আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। এই ঘটনায় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর