1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ বছর আগে ক্রয়কৃত বসতভিটা বুঝে পাননি আব্দুল্লাহ মিয়া 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আদমপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ মিয়া ১০ জানুয়ারী ২০২১ সালে একই গ্রামের আলী হোসেনের কাছ থেকে ১২১৩ দাগে ৩ শতাংশ জায়গা ৩৫.০০০ টাকা দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মৌখিক বায়না সূত্রে ক্রয় করেন।
প্রায় ২৪ বছর পেরিয়ে গেলেও এখনো দলিল রেজিস্ট্রি করে দেয়নি আদমপুর গ্রামের প্রতারক আলী হোসেন। দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও আলি হোসেনের প্রতারণা দিনে দিন বেড়েই চলেছে। এ বিষয়ে ২০১৪ সালে আব্দুল্লাহ মিয়ার ছেলে সুমন মিয়া প্রতিবাদ করলে তার উপর আলী হোসেনের ভাইয়েরা মিলে অর্তকিত হামলা চালায় বলে জানান। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সুমন মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যার নাম্বার জি আর ১০৮/১৪ ইং।
সরেজমিনে গেলে সাংবাদিকদের সাথে আব্দুল্লাহ মিয়ার ছেলে সুমন মিয়া বলেন, আমার বাবা দীর্ঘদিন প্রবাসে ছিলো। এই জমি ক্রয়ের পরে বেশ কয়েকবার গ্রাম্য সালিশে আলি হোসেনের কাছে জমি দাবী করলেও দীর্ঘ ২৫ বছরেও  জমি দলিল করে দেয়নি প্রতারক আলী হোসেন। সে আমাদের সাথে প্রতারণা করে আসছে। সুমন মিয়া আরো বলেন,বাবা এই জায়গার শোকে বিদেশে স্টক করে মৃত্যুবরণ করেন।
এর পরেও প্রতারকের মন গলেনি। স্থানীয় সালিসকারক দুলাল মিয়া বলেন, এই জায়গার বিষয় নিয়ে আমরা বহুবার সালিশ করেছি, কিন্তু সে বলে জায়গা দিয়ে দিবে, কিন্তু সালিস শেষ হওয়ার পরে সে কথা দিয়ে কথা রাখেনি। তখনকার সালিশে অনেক লোকজন উপস্থিত ছিলেন, যারা আজ অনেকেই বেঁচে নেই।
জায়গার মালিক প্রতারক আলী হোসেনের কাছে বক্তব্য জানতে চাইলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। আলী হোসেনের ভাই কালন মিয়ার স্ত্রী সুফিয়া খাতুন সাংবাদিকদের কে বলেন, জায়গা বিক্রি করেছে আমার ভাসির আলী হোসেন, এটা সত্য ঘটনা। তখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে নতুন এসেছি। কিন্তু এখন পর্যন্ত জায়গা কেন তাদের কে লিখে দেয়নি জানিনা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর