1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরীর সংঘর্ষে নিহত ২, আহত ৪

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরীর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৪ জন সিএনজি যাত্রী আহত হয়েছেন। 
মঙ্গলবার সকালে কুমিল্লা- সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
আহতরা হল, সিএনজি চালক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও খোকন মিয়া। হতাহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটা সিএনজি চালিত অটোরিকশা করে ৫ জন যাত্রীসহ ৬ জন চিনাইর এলাকার টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা একটি লরীর সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৬ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মিয়া ও রফিকুল ইসলাম মারা যায়। তিনি আরো বলেন, এই ঘটনায় সিএনজিটি আটক করা হলেও অজ্ঞাত লরীটিকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর