1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর একাংশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। লাইন মেরামত শেষে রাত সাড়ে ১২ টার দিকে গ্যাস সরবরাহ শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টা থেকে জেলা সদরে ঘাটুরা থেকে সরাইল উপজেলায় গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন প্রায় আট হাজার গ্রাহক।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ইঞ্জিনিয়ার বিভাগের ম্যানেজার সাজ্জাদুর রহমান জানান, আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চারলেন সড়কের কাজ চলছে। দুপুর ২ টার দিকে কাজ করার সময় সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় গ্যাস সরবরাহ করা ৬ ইঞ্চি একটি পাইপ লিকেজ হয়ে যায়। ফলে ঘাটুরা সংযোগ বন্ধ করা হয়। এতে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। পরে মেরামত শেষে রাত সাড়ে ১২ টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর