
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের মাছিহাতা গ্রামের ছোট ভাই আলমগীর হোসেনের উপর অমানুষিক নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে বড় ইমাম হোসেনের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মাছিহাতা গ্রামের মৃতঃ আব্দুল ফয়েজ এর ছেলে আলমগীর হোসেনের পিতার কাছ থেকে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে সহদর দুই ভাইয়ের মধ্যে। ভুক্তভোগী আলমগীর হোসেন জানান ১৯৯০ সালে
তার পিতা ফয়েজ মিয়া ১৬ শতক কৃষি জমি তাকে সাফকবলা দলিল করে দিয়ে যায়, যার দাগ নাম্বার ১৯ খতিয়ান নাম্বার ৫৫৩,৪৭৩ এর খতিয়ানে।
৭ শতক কৃষিজমি আমি আমার পিতার কাছ থেকে সাবকবলা দলিল মূলে ক্রয় করি আলমগীর মিয়া আরো বলেন, আমার ভাই ইমাম হোসেন দীর্ঘ চার বছর ধরে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। বর্তমান সরকার পতন হওয়ার পরে বিএনপির জনৈক প্রভাবশালী এক নেতার নাম ভাঙিয়ে আমাকে প্রতিনিয়তই হয়রানি করছে ইমাম হোসেন। আলমগীর হোসেন আরো বলেন আমার বড় ভাই ইমাম হোসেন আমার ক্রয়কৃত সম্পত্তি তার নিজের বলে দাবি করছে।
এই বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ করা হয়েছে। সালিশের মাধ্যমে ইমাম হোসেন বিচার রায় মানলেও, সালিশ থেকে চলে গিয়ে ফোনে সালিশকারদেরকে বলেন আপনাদের এই বিচার আমি মানি না, আমি আমার বাবার সম্পত্তি চাই। আদালতের মাধ্যমে বিচার চাইবো, তখনকার সালিশকারক ইব্রাহিম মুন্সী, ইমাম হোসেনের আপন চাচাতো ভাই মোহাম্মদ ইসমাইল মিয়া সাংবাদিকদের কে বলেন আলমগীর হোসেন ও ইমাম হোসেন তারা আপন দুই ভাই, তাদের দুই ভাইয়ের মধ্যে বহুদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। আমরা বহুবার সালিশি করেও তার সুরাহা করতে পারিনি, ইমাম হোসেন কয়েকদিন পরপর পুলিশ প্রশাসন ও সাংবাদিক নিয়ে, আলমগীরের বাড়িতে প্রবেশ করে হুমকি ধমকিসহ নানা ধরনের ভয়ভীতি দেখায়।
তার অমানুষিক নির্যাতনে চরম আতঙ্কের মধ্য বাড়ীতে বসবাস করছি। আমি তার অত্যাচার থেকে পরিত্রাণ চাই। এ বিষয়ে জানতে চাইলে ইমাম হোসেন বলেন,আমি তার বিরুদ্ধে সাতধারা মামলা করে রেখেছি। সে ইমরাইলকান্দি তার শ্বশুর বাড়ির লোকজন দিয়ে আমাকে হুমকি ধমকি দেয়।