1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকসা ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ ভূঁইয়া -(৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় অপর ৪ জন আহত হয়।
 শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-আগরতলা সড়কের কোড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ভূইয়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে জেলায় একটি  সভায় অংশগ্রহণ করে আবুল কালাম আজাদ ভূইয়া ও প্রশিক্ষক জিয়াউর রহমান আখাউড়ায় যান, সেখান থেকে রাতে ব্যাটারি চালিত ইজিবাইকযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে কোড্ডায় তিতাস সেতুর সামনে একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কালামসহ ইজিবাইকের পাঁচজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক আবুল কালাম আজাদ ভূইয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর