1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় শোকর‌্যালীর মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচী শুরু করেছে আওয়ামী লীগ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শোকের মাস আগস্টে মাসব্যাপী শোক কর্মসূচী শুরু করেছে করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল ১১ টায় শোকর‌্যালীর মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু হয়। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে শোকর‌্যালীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি,গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শোকর‌্যালীতে কালো ব্যানার,কালো পতাকা বহন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, আমরা প্রতিবছরই জাতীয় শোকদিবস উপলক্ষে শোকের মাসে মাসব্যাপী শোক কর্মসূচী পালন করি। এবারো যথাযোগ্য মর্যাদায় পুরো মাসজুড়ে নানা কর্মসূচী পালন করবো। আজ শোকর‌্যালীর মাধ্যমে আমাদের কর্মসূচী শুরু হয়েছে,চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সৈয়দ মিজানুর রেজা, কামরুজ্জামান আনসারী, গোলাম মহিউদ্দিন খান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, এড.তাসলিমা সুলতানা খানম নিশাত, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মহসিন, তানজিন আহমেদসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর