1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় লইসস্কার বিলে খাল ভরাট করে রাস্তা নির্মাণ, পরিবেশের মারাত্মক হুমকি

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শিমরাইল কান্দি টু মনিপুর রোড লইসস্কার বিলে খাল ভরাট করে একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা পরিবেশ ও স্থানীয় কৃষকদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটি এলাকার কৃষকদের সেচ ও জল নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল খালটি বালু ও মাটি দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে। ফলে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে এবং মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত খালটি ধ্বংসের পথে।
একজন স্থানীয় কৃষক জানান, “আমাদের চাষাবাদের জন্য এই খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বন্ধ হয়ে গেলে জমিতে পানি চলাচল ব্যাহত হবে এবং কৃষিকাজ ব্যাহত হবে।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ ভারসাম্য রক্ষাকারী  সংগঠন ঢেউ এর নির্বাহী সদস্য সৈয়দ তৈমুর বলেন, শত গ্রামের নদীপথ বন্ধ করে একটি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের জন্য মাটি ভরাটের মাধ্যমে বাঁধ তৈরি করে সড়ক পথ নির্মাণ করা হয়েছে।
বর্ষাকালে শহরের আনন্দ বাজার ঘাট থেকে বিজয়নগর উপজেলার ৮টি ইউনিয়নের শতাধিক গ্রামে যাওয়ার একমাত্র পথ হচ্ছে লইস্কার বিলের খালটি।
দেখা যাচ্ছে এই খালে স্থায়ীভাবে বাঁধ দিয়ে একটি গ্রামের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে যা শতাধিক গ্রামের দুই লক্ষাধিক মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এভাবে খাল নদী ভরাট করতে থাকলে নদীপথের পরিধি ছোট হতে থাকবে।
যেহেতু ঢেউ নদী ও জলাশয় সুরক্ষায় কাজ করে তাই জেলা প্রশাসকের কাছে বিনীত আহবান করছে লইস্কার বিলে তৈরিকৃত বাঁধটি মুক্ত করে নদীপথ প্রসারিত করা হোক।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর