1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ কর্মী সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ করে দিতে হবে 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
সাম্য ও মানিবক সমাজ বিনির্মাণে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের নিয়ে দিক নির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় শহরের টেংকের পাড় পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।
বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ.জেড, এম হাসান বিন সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়ািছন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সদস্য সচিব মোল্লা মোঃ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, সদস্য সচিব সমীর চক্রবর্তী প্রমূখ।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামীলীগের পতন থেকে শিক্ষা নিয়ে নীতি ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠায় জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কেউ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা। এছাড়াও বক্তারা গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীসহ ছাত্র-জনতাকে গুম, খুন হত্যার বিচারের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ করে দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবী জানান।
সভায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর