1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে আটকে পড়ে উপদেষ্টা এলেন বাইকে চড়ে 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

পূর্ব নির্ধারিত সফর অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে আসার পথে নিজেই তীব্র যানজটের কবলে পড়ে টক অব দ্যা কান্ট্রিতে এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে তার পৌছানোর কথা থাকলেও ৩ ঘন্টা তীব্র যানজটে পড়ে তিনি সেখানে গিয়ে পৌছান প্রায় দুপুর সাড়ে বারোটার দিকে। ঢাকা থেকে তিনি প্রথমে ট্রেনে চড়ে ভৈরব রেলওয়ে ষ্টেশনে নেমে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়া ঢুকলে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ি বহর যানজটে আটকা পড়ে।

তিনি বুধবার (৮ অক্টোবর) দুপুরে সাড়ে ১২ঃ৩০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে বেহাল সড়ক পরিদর্শন করেন।
ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার পথে নিজেই তীব্র যানজটের কবলে পড়েলেন। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উপদেষ্টার গাড়ি বহর সকাল সোয়া ১০ টায় দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইল-বিশ্বরোডের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পরই উপদেষ্টার গাড়িবহরসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সাথে থাকা আরও গাড়ি বহর সোহাগপুর এলাকায় যানজটে আটকা পড়েন। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে উপদেষ্টা মহোদয় মোটরসাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন। একসময় আশুগঞ্জের সোনারামপুর এলাকায় প্রায় ২ ঘণ্টা যানজটে আটকে ছিলেন তিনি। এরপর গাড়ি থেকে নেমে তিনি হাঁটা শুরু করেন।

উপদেষ্টার সঙ্গে আরেকটি মোটারসাইকেলে ছিলেন, উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন। সরাইল বিশ্বরোডে এসে সার্বিক পরিস্থিতি দেখে সাংবাদিকদের প্রশ্ন তিনি বলেন, বৈশ্বিক পরিবর্তন ও ইন্ডিয়ার সাথে আমাদের যে ফোরলেন প্রকল্পের কাজ চালু রয়েছে সেই চলমান প্রকল্পের কাজ বেশ কিছুদিন বন্ধ থাকার কারনে এখানকার রাস্তা তীব্র যানজটে বেহাল দশায় রয়েছে। যেটা আমরা প্রায় ১৬৩ কোটি টাকা দিয়ে আবার নতুন করে পুনরায় কাজটা চালু করেছি। আশা করি আগামী জানুয়ারির মধ্যে এই কাজের সমাপ্তি ঘটবে এবং মানুষ সুফল ভোগ করবে। এসময় উপদেষ্টা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এখানকার উন্নত ট্রাফিকিং এর ব্যাপারে তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিষদ কথা বলবেন বলেও জানান।

এসময় তার সাথে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও পুলিশ সুপার এহতেশামুল হক, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসেন এবং সড়ক ও জনপথের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর