1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে শনিবার রাতে জেলা উন্নয়ন পরিষদের কার্যালয়ে সংগঠনের সভাপতি আলী মাউন পিয়াসের সভাপতিত্বে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মোঃ আরমান উদ্দিন পলাশ, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি মোঃ সামসুল আলম বাবু, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন মালদার, সহ-সভাপতি আবুল হাসনাত অপু, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এম.এ. মুছা, প্রকাশনা সম্পাদক আলী হায়দার ভূঁইয়া  তুষার, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আসিফুর রহমান রোজেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোছাম্মৎ হারিছা খাতুন প্রমুখ।
শোকসভায় বক্তারা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে একজন জাতীয় বীর আখ্যায়িত  করে তার বিদেহী আত্মার শহীদী মর্যাদা ও জান্নাত কামনা করেন। দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার উত্তরা আজমপুর এলাকায় ১৮ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘাতপূর্ণ পরিবেশে “পানি লাগবে পানি” বলে সহায়তার উদ্দেশ্যে স্বেচ্ছায় এগিয়ে যাওয়া অবস্থায় পুলিশের গুলিতে শহীদ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মীর মীর মাহফুজুর রহমান মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ার মীর মোস্তাফিজুর রহমান বাবুলের ছেলে। মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান বাবুল ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদেও স্থায়ী কমিটির সদস্য।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর