1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৪ বার পঠিত
মার্কিন সাম্রাজ্যবাদের মদদে গাজায় ইসরাইলি গণহত্যা ও ইরানে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে ভাসানী চর্চা কেন্দ্রের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে ভাসানী চর্চা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আবদুন নূরের  সভাপতিত্বে  এবং ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক অ্যাডভোকেট মোঃ নাসিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি জহিরুল হক স্বপন, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, শিক্ষার্থী ফাহিম মুনতাসির, আবু বক্কর, শাহরিয়ার এঞ্জেল প্রমুখ।
মানববন্ধনে মার্কিন মদদে গাজায় অব্যাহত গণহত্যা এবং ইরানে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তাগন বলেন, মুসলিম  বিশ্বের যে সকল দেশ আজ নিরব ভূমিকা পালন করছেন আগামীতে আপনাদের উপর এই আক্রমন হতে পারে। বক্তারা ইজরাইলি গণহত্যা ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্ববিবেক কে এক হওয়ার আহবান জানান।
বক্তারা বলেন, গাজার জনগন ও ইরানের জনগন পৃথিবীর নির্যাতিত মানুষের পাশে আমাদের থাকতে হবে। এই পুঁজিবাদের বিরুদ্ধে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শোষিত মানুষেরা এক হয়ে সাম্রাজ্যবাদ শক্তিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিতে হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর