1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনে সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবি

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার “আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ” এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সচিবালয়ের অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দিলারা আক্তার খান, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাইদুল ইসলাম পাঠান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫ টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। “আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ” এর সাথে কোনো রকম আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বক্তারা এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা বলেন, এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই গত ২৪ তারিখ “আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ” এর উদ্যোগে সারা দেশে ১ ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী নিহতের ঘটনায়ও গভীর শোক প্রকাশ করা হয়। বক্তারা বলেন, বিগত সময়ের দূর্নীতির নথি গায়েবের জন্য এটা কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। মানববন্ধন কর্মসূচীতে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের অফিসারগন ও দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর