1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার, আইন আছে তার প্রয়োগ নেই 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার। হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে দিয়ে বেপরোয়ারা গতিতে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাক্টর। এসব যানবাহনের কারণে দুর্ঘটনার পাশাপাশি তৈরি হচ্ছে যানজট। 
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া হাইওয়ে থানার সামনে দিয়ে সিএনজি, ব্যাটারিচালিত আটোরিকশা ও ট্রাক্টর মিলে মহাসড়কে চলাচল করছে এমন চিত্র চোখে পড়ে।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু ও নামধারী ব্যক্তি টোকেন ও অন্যান্য মাধ্যমে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি ও ট্রাক্টর সড়কে চলাচলের সুযোগ করে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন সিএনজি অটোরিকশা ও ট্রাক্টর চালক জানান, প্রতিটি সিএনজি ও ট্রাক্টর জন্য মাসে ২ হাজার টাকা দিতে হয়। কাকে টাকা দেওয়া হচ্ছে জানতে চাইলে তারা অপারগতা প্রকাশ করেন।
হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলা কারণে মহাসড়কে এসব যান চলাচল করছে বলে অভিযোগ করেছেন দূরপাল্লার বাসের চালকেরা। আর যাত্রীরা বলছেন, মহাসড়কে স্বল্প দূরত্বে চলাচলের গণপরিবহন না থাকায় এসব নিষিদ্ধ যানবাহন ব্যবহার করতে হয়।
বাংলাদেশ হাইকোর্টের নির্দেশনায় সড়ক পরিবহন আইন অনুযায়ী মহাসড়ক গুলোতে দুর্ঘটনা কমাতে চলাচল নিষিদ্ধ করেছে থ্রি হুইলার এবং যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিয়েছে সরকার। যদিও সেই গতিসীমা পরিমাপের জন্য ব্যবহার হয় স্পিডগান। তবুও ব্যবহার করা হচ্ছে না ট্রাফিক আইন।
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারগুব তৌহিদ জানান, মহাসড়কে সিএজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ট্রাক্টর চলাচলের অনুমতি নেই। এগুলোকে নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে। পরবর্তীতে নিদের্শনা আসলে আমরা এ বিষয়ে কাজ করবো।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর