1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত
লাঠি খেলা, সাপ খেলা, মোড়গ লড়াইসহ নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ। দিনটি পালনে সোমবার শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়।
এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ফারুকী পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পহেলা বৈশাখ অনুষ্ঠানের দিনব্যাপী আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম।
এ সময় পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক, অতিরক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোঃ নোমান মিয়াসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লাঠি খেলা, সাপ খেলা, নাগরদোলা, মোরগ লড়াই, লোকজ মেলাসহ বাঙালী সংস্কৃতির নানা আয়োজন ছিলো। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নানা বয়সী, নারী, পুরুষ ও শিশুরা অনুষ্ঠান স্থলে সমবেত হন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর