1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ফলের জুসের দোকানে ভোক্তা অধিদপ্তরের জরিমানা।

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে তৈরি করা জুস বিক্রির দায়ে দুইটি জুস দোকানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলার ট্যাংকের পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ‘নাফিস জুস’ ও ‘রকমারী জুস হাউস’ নামক দোকান দুটি অপরিচ্ছন্ন দই, বরফসহ অন্যান্য উপকরণ ব্যবহার করে জুস প্রস্তুত করছিল। এছাড়া, প্রস্তুতকৃত জুস যথাযথ স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ না করায় প্রতিষ্ঠান দুটি ভোক্তার স্বাস্থ্যের ঝুঁকিতে ফেলছিল।

এসব অপরাধের প্রেক্ষিতে নাফিস জুস হাউসকে ১২ হাজার এবং রকমারী জুস হাউসকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মতভাবে জুস উৎপাদন ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর