1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার  

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকায় ঝোপঝাড় থেকে সাকিবুল ইসলাম জয় (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয় জেলা শহরের দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে।
পুলিশের দাবি সে এলাকার চিহ্নিত ছিনতাইকারী। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোজাফফর হোসেন জানান, সকালে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিলেন। তার বিরুদ্ধে থানায় ৫ টি মামলা রয়েছে।এদিকে শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বিয়াল্লিশর এলাকা থেকে লিটন মিয়া (২০) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত লিটন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা (বনানী পাড়ার) বাসিন্দা। লিটন মিয়া প্রতি দিনের মতো শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হয়।
শনিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় তার মরদেহ পরে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দেয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর