1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে মোঃ সাদ মিয়া-(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার ভাদুঘর খাদেম পাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত মোঃ সাদ মিয়া খাদেম পাড়ার বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় নগরপাড়া আশরাফুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাদ মিয়া নিখোঁজ ছিলো। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে এলাকায় মাইকিং করা হয়।
শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে থেকে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর