1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় পিউর সুইটস এন্ড বেকারীতে অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত
আজ ৩ নভেম্বর রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার তদারকি কার্যক্রম ও বিশেষ টাস্কফোর্সে অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা রেলগেট এলাকায় পিউর সুইটস এন্ড বেকারীতে  অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,পিউর সুইটস এন্ড বেকারী অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করছে। নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, বাসি মিষ্টি সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ অনুমোদনহীন ফুড ফ্রেভার ও রঙ ব্যাবহার, খাদ্য তৈরীর স্থানে কর্মচারিদের বাসস্থান ও ব্যবহৃত পোষাক রাখা, বিপুল পরিমান মিষ্টির গাদ অসৎ উদ্দেশ্যে সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
এ প্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী (এক লক্ষ) টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। অভিযানে কনজ্যুমার এসোসসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক  এস এম শাহীন সহযোগীতা করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর