1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ হাজার টাকা নিয়ে দুই  গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িঘর দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১০২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া  ৫ হাজার টাকা পাওনা নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ থেকে ১২ টি বাড়িঘর ও দোকানপাট ভাংচুর ও আগুনে ভষ্মীভূত করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের বাচ্চু সরদারের ছেলে ড্রাইভিং শিখতে চান্দিয়ারা গ্রামের মেম্বার (ইউপি সদস্য) বাবুল মিয়ার ছেলের কাছে ৫ হাজার টাকা দেয়। তবে বাবুল মিয়ার ছেলের নিজস্ব কোন গাড়ি না থাকায় সে গাড়ি চালানো শিখাতে বিলম্ব করছিল। সম্প্রতি  বাচ্চু সরদারের ছেলে তার পাওনা টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে বিতন্ডা হয়।
বিষয়টি মীমাংসায় শনিবার বিকেলে একটি সালিশ হয়। তবে রাতেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাবুল মিয়া ও বাচ্চু সরদারের পক্ষের অন্তত ১০ থেকে ১২ টি ঘর ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়। এ সময় লুটপাট করা হয় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মালামাল। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়। তারা বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র বনিক বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর