1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা  গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন সরকার জয়-(৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় হোসেন সরকার জয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুটি মামলা রয়েছে। মামলার গ্রেপ্তারী পরোয়ানার আসামী হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হোসেন সরকার জয় জেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা সুবেদার মোঃ আমিরুল ইসলাম এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী ফিরোজা বেগমের ছেলে। তিনি বর্তমানে শহরের ফুলবাড়িয়ায় বসবাস করেন।
হোসেন সরকার জয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, জেলা তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি, পৌর তাঁতী লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক যুগ্ম আহবায়ক। তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। তিনি  নিজেকে স্থানীয় তিতাস বার্তার নির্বাহী সম্পাদক, আন্তর্জাতিক মানবাধিকার কেন্দ্রীয় শীর্ষ খবর পত্রিকার সাংবাদিকতা বিষয়ক সম্পাদক, দৈনিক সন্ধ্যা বানী, জাতীয় জনতা দলিলের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, হোসেন সরকার জয়ের বিরুদ্ধে সদর থানায় সহিংসতার ঘটনাসহ দুইটি রাজনৈতিক মামলা রয়েছে। শনিবার রাতে শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) এলাকায় হোসেন সরকার অবস্থান করছেন বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শহরের এক নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, হোসেন সরকার জয়ের বিরুদ্ধে থানায় দুটি রাজনৈতিক মামলা রয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর