1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তর পাড়ায় একটি মসজিদের পাশের জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হচ্ছেন কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা (১৩) ও সাদেকপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মাইমুনা (১৪)। তারা সদর উপজেলার পয়াগ গ্রামের ময়না বেগম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল। নিহতের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে তারা মাদ্রাসায় যায়।
শনিবার সকালে মাদ্রাসা থেকে ফোনে জানানো হয় তারা মাদ্রাসায় নেই। মাদ্রাসার শিক্ষকের কাছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাতে তারা দুষ্টামি করলে তাদের শাসানো হয়। এর পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে শিক্ষক তা দেখাতে গড়িমশী করেন। ঘটনার ৪ দিন পর আজ মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তর পাড়ায় একটি মসজিদের পাশে জমির পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর