1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় নবীন দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
সদ্য ঘোষিত বিতর্কিত বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি বাতিল এবং কমিটির সভাপতি ফ্যাসিস্ট আওয়ামী দোসর শফিকুল ইসলামকে অপসারণ দাবিতে  শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার প্রস্তাবিত কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রস্তাবিত জেলা নবীনদলের সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের পূর্বঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান চকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল খন্দকার, সাংগঠনিক সম্পাদক মামুন খন্দকার, সদর উপজেলা সিনিয়র সম্পাদক আতিকুল ইসলাম খোকন, নাসিরনগর উপজেলা সিনিয়র সহ-সভাপতি গাজী মিয়া, কাজী সোহেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৮ জুলাই জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কোন ধরনের পরামর্শ করা ছাড়াই  কেন্দ্র থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর শফিকুল ইসলামকে সভাপতি করা হয়। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কেন্দ্রে প্রস্তাবিত একটি নতুন কমিটি পাঠানো হয়। সে সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও তার প্রতিফলন হয়নি। বরং পূর্বের কমিটি বাতিল না করে গত ১০ সেপ্টেম্বর আওয়ামী দোসর শফিকুল ইসলামকে আবারো সভাপতি করে একটি নতুন কমিটি ঘোষণা করে। যা তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিতর্কিত এই কমিটি দ্রুত বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের দিয়ে একটি কমিটি গঠনের আহবান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর