1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আটক ৮ দাঙ্গাবাজ, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০১ বার পঠিত
পূর্ব বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আট দাঙ্গাবাজকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার ১৯ অক্টোবর রাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৮ টি অবিস্ফোরিত ককটেল, ৩৬ টি দেশীয় অস্ত্র ও ৪ টি হেলমেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ জসিম উদ্দিন (৫৫), জহিরুল মোল্লা (৩৫), মোঃ জাহাঙ্গীর মিয়া (৪৫), মোঃ রনি (১৪), মোঃ শামীম (১৬), আব্দুল রাফি (১৭), মোঃ মানিক মিয়া (১৯), মনির হোসেন (৪২)।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন জানান, দুপুর থেকে সদর উপজেলার বড়হরণ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ থেমে থেমে সংঘর্ষে চলছিল। এতে উভয় পক্ষের ৩০ থেকে ৪০ টি বাড়িঘর হামলা ভাংচুর ও লুটপাটের স্বীকার হয়। সংঘর্ষ চলাচলে অনেকেই গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে আটজনকে আটকসহ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ গ্রামে উমেদ গ্রুপ ও এলেম গ্রুপের জাকিরের নেতৃত্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা চলছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর