1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল, গার্ড আহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে খালেদ মোর্শেদ নামে একজন গার্ড (পরিচালক) আহত হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পরই এ ঘটনা ঘটে। বাইরে থেকে ছোড়া ঢিলে খালেদ মোর্শেদ মাথায় আঘাতপ্রাপ্ত হন।
তিনি বলেন, আমি সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কন্ট্রাক্টর গার্ড হিসেবে কর্মরত ছিলাম। আমার বগি থেকে খাবার বগিতে যাওয়ার পর এ ঘটনা ঘটে। আনুমানিক ৯ টা ২০-২৫ মিনিটের দিকে একটি ঢিল এসে আমার পাশের জানালায় লাগে। ফিরতি এটি মাথায় আঘাত হানলে ফুলে যায়। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। তিনি  নতুন জীবন ফিরে পেয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি জানান, সাম্প্রতিক  সময়ে আখাউড়া-সিলেট সেকশনের নোয়াপাড়া এলাকার দিকে ঢিল ছোড়ার প্রবণতা বেড়েছে। অনেক সময় শিশুদেরকেও খেলার ছলে ঢিল ছুড়তে দেখা যায়। এ বিষয়ে স্থানীয়ভাবে সচেতনতা গড়ে তোলার জন্য স্থানীয় লোকজনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর