1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে প্রার্থী চূড়ান্ত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হক। তিনি জানান, শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রার্থীরা শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় (PET) অংশগ্রহণ করেন। পরে ২৮৩ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে ৮২ জন উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষার ভিত্তিতে সর্বশেষ ৩৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণ প্রার্থীরা আবেগাপ্লুত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন। পুলিশ সুপার নবনিযুক্তদের দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে প্রশিক্ষণে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর