1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি পালিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। 
মঙ্গলবার সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পন করে কর্মসূচির শুরু হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও শহীদ পরিবারদের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ এহতেশামুল হক, সিভিল সার্জন ডাক্তার মোঃ নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাস।
এ
ছাড়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যসহ জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশের জন্য তাদের সন্তানরা অকাতরে রক্ত ঝরিয়েছে। তাদের আত্মত্যাগকে ধারণ করে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কিন্তু যারা এই গণ আন্দোলনে গণহত্যা চালিয়েছিল তাদের এখনো বিচার হয়নি। বক্তারা দ্রুত  জুলাই আন্দোলনের গণহত্যাকারী পতিত আওয়ামীলীগ সরকারসহ জড়িতদের বিচার দাবি করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে ১১ জন শহীদ পরিবারের সদস্য ও ৯৭ জন জুলাই যোদ্ধাদের সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর