1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন আফ্রিদি (২৮) সহ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ ও সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় ও রাত ১০ টার দিকে র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে তারা গ্রেপ্তার হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের দক্ষিণ পৈরতলার কামাল মিয়ার ছেলে রুহুল আমিন আফ্রিদি, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক জাকির হোসেন জয়, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আদি। তারা দুজনই শহরের সরকার পাড়া এলাকার৷ আফ্রিদিকে র‍্যাব-৯ এর একটি দল ও বাকি দুজনকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ওই তিনজনের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে। ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তাদেরকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর