1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১১৭ বার পঠিত
প্রকাশ্যে গুলি করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বন্ধুমহল ও সহপাঠীরা। শুক্রবার দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের আগে ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি জড়ো হয়। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল হাসান মিঠু, নিহতের সহপাঠী বায়েজিদুর রহমান সিয়াম, মাহতি মোহাম্মদ মাশরাফি, সাকিব খান রিফাত, আরাফ উল্লাহ অর্ণব।
পরে মানবন্ধনে বক্তারা বলেন, হত্যাকান্ডের ২৪ ঘন্টা পাড় হলেও এখনো মূল আসামীরা ধরাছোয়ার বাইরে। বক্তারা, ঘাতক হাসান আল ফারাবী জয় ও জালাল হোসেন খোকাসহ  অন্যান্য আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানান। অন্যথায় আগামীতে ধর্মঘট ও বিক্ষোভ মিছিলসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর