1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা ও মোটরসাইকেল সহ ৩ জন ডিবির হাতে আটক

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত পৌনে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া গ্রামের মৃত হামদু মিয়ার ছেলে মো: সবুজ(৩০), একই এলাকার মো: মিকাইল মিয়ার মিয়ার ছেলে শাহীন(৩৫) এবং সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের চান মিয়ার ছেলে মো: ছাত্তার(৪৮)।
বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) শুভ পাল সঙ্গীয় ফোর্স নিয়ে কোড্ডা পূর্বপাড়ায় সুলতানপুর-আখাউড়া সড়কে অভিযান পরিচালনা করে।
এসময় একটি মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীকে তল্লাশি চালালে তাদের কাছে থাকা মোট ৪ টি ব্যাগের ভিতর ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর